Close Menu
Bangla TruthBangla Truth
    ট্রেন্ডিং স্টোরিজ

    প্যারিস মেয়রের হাতে ফরিদ আহাম্মদ রনির ‘প্যারিসের ছবি’

    July 3, 2026

    নওগাঁয় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

    June 29, 2026

    নজরদারিতে কমছে সর্বোচ্চ শাস্তিযোগ্য গুরুতর অপরাধ

    June 29, 2026

    IDIOTS || Arfin Rumey | Mahmood Manzoor | Bangla Song | Cinemawala Music

    June 28, 2026

    Ke Koto Dure | IMRAN & KONA | Mahmood Manzoor | imran Song 2017

    June 28, 2026
    Facebook X (Twitter) Instagram LinkedIn
    Facebook X (Twitter) Instagram
    Bangla TruthBangla Truth
    SUBSCRIBE
    • হোম
    • বাংলাদেশ
    • বিদেশ
    • খেলা
    • বিনোদন
    • কলাম
    • ভিডিও
    Bangla TruthBangla Truth
    Home»বিনোদন»‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ কেমন হলো, জানালেন দর্শকেরা
    বিনোদন

    ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ কেমন হলো, জানালেন দর্শকেরা

    EditorJune 28, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    অক্ষয় কুমার অভিনীত তারকাবহুল অ্যাকশন-কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ অবশেষে মুক্তি পেয়েছে বড় পর্দায়। আহমেদ খান পরিচালিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উত্তেজনা। সিনেমাটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যারা চলতি সপ্তাহে সিনেমাটি দেখার পরিকল্পনা করছেন, তারা এক্স-এর (সাবেক টুইটার) কিছু প্রতিক্রিয়া দেখে নিতে পারেন।

    ফিরোজ নাদিয়াদওয়ালার প্রযোজনায় জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এটি। সিনেমার গল্পটি পুরনো বলিউড ইন্ডাস্ট্রির একটি মজার ধারণার ওপর ভিত্তি করে তৈরি, যখন কালো টাকার গুজব ছিল তুঙ্গে। সিনহা নামের এক চরম দুর্নীতিবাজ রাজনীতিবিদ তাঁর বিপুল পরিমাণ অবৈধ অর্থ কর ফাঁকি দিয়ে সাদা করার জন্য ২ হাজার কোটি রুপির একটি সিনেমা প্রযোজনার সিদ্ধান্ত নেন, যেন সেটি নিশ্চিতভাবে ফ্লপ হয়।

    এই পরিকল্পনা বাস্তবায়নে তিনি দুজন আনাড়ি পরিচালককে ভাড়া করেন, যারা দ্রুত টাকা কামানোর উদ্দেশ্যে একদল সম্পূর্ণ অনভিজ্ঞ ক্রু মেম্বার জড়ো করে। সেই সঙ্গে ফ্লপের পর ফ্লপ দিয়ে হারিয়ে যেতে বসা একজন স্ট্রাগলিং অভিনেতাকে কামব্যাকের জন্য যুক্ত করা হয়। তবে নকল এই সিনেমার শুটিংয়ের সময় ঘটে যাওয়া এক মজার টুইস্ট দর্শকদের জন্য আনলিমিটেড বিনোদনের জোগান দেবে।

    সিনেমার এই জমজমাট নাটকীয়তা দেখে দর্শকেরা এক্সে এসে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, “#ওয়েলকামটুদ্যজঙ্গল দিয়ে অক্ষয় কুমার ফাটিয়ে দিয়েছেন। সঙ্গে সুনীল শেঠির এক দারুণ হাসির খোরাক।” অন্য একজন লিখেছেন, “এটি একটি পরিচ্ছন্ন পারিবারিক বিনোদন। ‘হাউসফুল ৫’ এবং ‘ভুল ভুলাইয়া’র চেয়ে অনেক ভালো। ইন্টারভেলের আগের ১০-১৫ মিনিট ছিল হাসিতে ভরপুর। কমেডি জনরায় আক্কি বরাবরের মতোই আবার জ্বলে উঠেছেন। ৭৫-৮০ কোটির উইকেন্ড লোড হচ্ছে।” তৃতীয় একজন তাঁর রিভিউতে লিখেছেন, “#ওয়েলকামটুদ্যজঙ্গল হলো নতুন যুগের ‘তিস মার খান’, যা আগেরটির চেয়ে ১০০ গুণ বেশি বিনোদন এবং হাসিতে ভরপুর।”

    এই সিনেমাটিতে বলিউডের ৩০ জনেরও বেশি প্রখ্যাত অভিনয়শিল্পী একসঙ্গে কাজ করেছেন, যা এটিকে অন্যতম বড় তারকাবহুল সিনেমা হিসেবে পরিচিত করেছে। এতে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল ছাড়াও অভিনয় করেছেন রাজপাল যাদব, আরশাদ ওয়ার্সি, জ্যাকি শ্রফ, রভিনা ট্যান্ডন, লারা দত্ত, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, জনি লিভার, কিকু শারদা এবং কৃষ্ণা অভিষেকসহ আরও অনেকে।

    ট্রেন্ডিং
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এ সম্পর্কিত আরও খবর

    শাহরুখের পর আরিয়ান: বৃত্ত পূরণ ফারাহ খানের

    নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

    জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাজেটে বিশেষ গুরুত্ব : প্রতিমন্ত্রী

    টপ নিউজ

    শাহরুখের পর আরিয়ান: বৃত্ত পূরণ ফারাহ খানের

    June 28, 2026

    বলিউডে কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খানের সঙ্গে শাহরুখ খানের পরিবারের সম্পর্ক বেশ পুরোনো। শাহরুখের বেশ…

    নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

    June 28, 2026

    জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাজেটে বিশেষ গুরুত্ব : প্রতিমন্ত্রী

    June 28, 2026
    ট্রেন্ডিং নাউ

    শাহরুখের পর আরিয়ান: বৃত্ত পূরণ ফারাহ খানের

    June 28, 2026

    বলিউডে কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খানের সঙ্গে শাহরুখ খানের পরিবারের সম্পর্ক বেশ…

    জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাজেটে বিশেষ গুরুত্ব : প্রতিমন্ত্রী

    June 28, 2026

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের…

    Chasing History – Laureus World Sportsman of the Year Nominees

    January 4, 2021

    To understand the new politics stance and other pro nationals of recent…

    Facebook X (Twitter) WhatsApp TikTok Instagram
    © 2026 Bangla Truth. Designed by Creator BD.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.