Close Menu
Bangla TruthBangla Truth
    ট্রেন্ডিং স্টোরিজ

    প্যারিস মেয়রের হাতে ফরিদ আহাম্মদ রনির ‘প্যারিসের ছবি’

    July 3, 2026

    নওগাঁয় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

    June 29, 2026

    নজরদারিতে কমছে সর্বোচ্চ শাস্তিযোগ্য গুরুতর অপরাধ

    June 29, 2026

    IDIOTS || Arfin Rumey | Mahmood Manzoor | Bangla Song | Cinemawala Music

    June 28, 2026

    Ke Koto Dure | IMRAN & KONA | Mahmood Manzoor | imran Song 2017

    June 28, 2026
    Facebook X (Twitter) Instagram LinkedIn
    Facebook X (Twitter) Instagram
    Bangla TruthBangla Truth
    SUBSCRIBE
    • হোম
    • বাংলাদেশ
    • বিদেশ
    • খেলা
    • বিনোদন
    • কলাম
    • ভিডিও
    Bangla TruthBangla Truth
    Home»বাংলাদেশ»রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার
    বাংলাদেশ

    রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার

    EditorJune 22, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে সরকার প্রত্যাহার করেছে। তিনি আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরী মনির তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

    মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কতটি মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছেÑএ বিষয়ে সরকারের কাছে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই।
    তিনি বলেন, ‘মামলা দায়েরের সময় এফআইআরে রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয় না। তাই দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা বা হয়রানিমূলক মামলার সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়।’

    বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে মন্ত্রী জানান, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল।

    তিনি আরও জানান, জামায়াতে ইসলামী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই।

    মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে ২০২৬ সালের ৫ মার্চ প্রতিটি জেলায় জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    তিনি জানান, এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এফআইআর, চার্জশিটের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সরকারি কৌঁসুলির মতামত পর্যালোচনা করে সুপারিশ প্রদান করে।

    মন্ত্রী আরও বলেন, ২০২৬ সালের ৮ মার্চ আইনমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। তিনি জানান, এখন পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকি যোগ্য মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এ সম্পর্কিত আরও খবর

    প্যারিস মেয়রের হাতে ফরিদ আহাম্মদ রনির ‘প্যারিসের ছবি’

    নওগাঁয় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

    নজরদারিতে কমছে সর্বোচ্চ শাস্তিযোগ্য গুরুতর অপরাধ

    টপ নিউজ

    প্যারিস মেয়রের হাতে ফরিদ আহাম্মদ রনির ‘প্যারিসের ছবি’

    July 3, 2026

    বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনির বহুল আলোচিত চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’ এবার নতুন এক আন্তর্জাতিক…

    নওগাঁয় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

    June 29, 2026

    নজরদারিতে কমছে সর্বোচ্চ শাস্তিযোগ্য গুরুতর অপরাধ

    June 29, 2026
    ট্রেন্ডিং নাউ

    Karl Sather’s Contributions to Social Impact at Fidelity Investments

    March 11, 2022

    To understand the new politics stance and other pro nationals of recent…

    নজরদারিতে কমছে সর্বোচ্চ শাস্তিযোগ্য গুরুতর অপরাধ

    June 29, 2026

    মাঠ প্রশাসনের কঠোর নজরদারি ও সমন্বিত উদ্যোগে সারাদেশে গুরুতর অপরাধের সংখ্যা কমছে।…

    A Huge Imbalance of Energy Has Been Detected on Saturn Just Recently

    January 3, 2021

    To understand the new politics stance and other pro nationals of recent…

    Facebook X (Twitter) WhatsApp TikTok Instagram
    © 2026 Bangla Truth. Designed by Creator BD.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.