Close Menu
Bangla TruthBangla Truth
    ট্রেন্ডিং স্টোরিজ

    প্যারিস মেয়রের হাতে ফরিদ আহাম্মদ রনির ‘প্যারিসের ছবি’

    July 3, 2026

    নওগাঁয় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

    June 29, 2026

    নজরদারিতে কমছে সর্বোচ্চ শাস্তিযোগ্য গুরুতর অপরাধ

    June 29, 2026

    IDIOTS || Arfin Rumey | Mahmood Manzoor | Bangla Song | Cinemawala Music

    June 28, 2026

    Ke Koto Dure | IMRAN & KONA | Mahmood Manzoor | imran Song 2017

    June 28, 2026
    Facebook X (Twitter) Instagram LinkedIn
    Facebook X (Twitter) Instagram
    Bangla TruthBangla Truth
    SUBSCRIBE
    • হোম
    • বাংলাদেশ
    • বিদেশ
    • খেলা
    • বিনোদন
    • কলাম
    • ভিডিও
    Bangla TruthBangla Truth
    Home»বিনোদন»সঙ্গীতকে গুরুত্ব দেওয়া একটি জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী
    বিনোদন

    সঙ্গীতকে গুরুত্ব দেওয়া একটি জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

    EditorJune 22, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আমাদের দর্শন, শিল্প, সাহিত্য ও ঐতিহ্যের মাঝে সঙ্গীতকে গুরুত্ব দেওয়া হয়েছে। যে জাতি সঙ্গীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে।’ তিনি বলেন, ভাষা ভিন্ন হলেও সুর ও রাগের মূর্ছনা পৃথিবীর সব মানুষ বুঝতে পারে। তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল সঙ্গীতপ্রেমী, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

    আজ রোববার বিশ্ব সঙ্গীত দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত দুই দিনব্যাপী ‘সঙ্গীত উৎসব’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব এ কথা বলেন।

    প্রধান অতিথির বক্তব্যে সঙ্গীতের চিরন্তন গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, পাখির কণ্ঠে কণ্ঠে, পাতা পড়ার শব্দে, জল তরঙ্গে কিংবা পর্বত থেকে নেমে আসা ঝর্ণার ধারায় প্রকৃতির মাঝ থেকেই সুর ও মূর্ছনার সৃষ্টি হয়েছে। সঙ্গীত এক দেশ থেকে অন্য দেশে, মানুষ থেকে মানুষের মাঝে নিবিড় বন্ধন তৈরি করে। নিতাই রায় চৌধুরী আরও বলেন, গান হলো ফুলের মতো। যারা ফুলকে ভালোবাসে না তারা যেকোনো নির্মম অপরাধও করতে পারে।

    উদ্বোধনী আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই উৎসব আগামীকাল শেষ হবে। উৎসবের প্রথম দিনে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় যন্ত্রশিল্পী ও সঙ্গীতশিল্পীবৃন্দ একক ও দলীয় পরিবেশনায় অংশ নেন।

    সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

    স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দীন আহমেদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

    টপ নিউজ
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    এ সম্পর্কিত আরও খবর

    নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

    জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাজেটে বিশেষ গুরুত্ব : প্রতিমন্ত্রী

    জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের লক্ষ্য বাংলাদেশের

    টপ নিউজ

    নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

    June 28, 2026

    ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘জি’ থেকে সেরা দল হয়েই নক আউট পর্ব নিশ্চিত করেছে বেলজিয়াম। গ্রুপ…

    জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাজেটে বিশেষ গুরুত্ব : প্রতিমন্ত্রী

    June 28, 2026

    জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের লক্ষ্য বাংলাদেশের

    June 28, 2026
    ট্রেন্ডিং নাউ

    প্রাথমিক শিক্ষায় আসছে আমূল পরিবর্তন, শুরু হলো ২০২৮ কারিকুলামের যাত্রা

    June 22, 2026

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধভিত্তিক কাঠামোর…

    As the World Boils, a Backlash to Climate Action Gains Strength

    January 12, 2021

    To understand the new politics stance and other pro nationals of recent…

    জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের লক্ষ্য বাংলাদেশের

    June 28, 2026

    জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে…

    Facebook X (Twitter) WhatsApp TikTok Instagram
    © 2026 Bangla Truth. Designed by Creator BD.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.